অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলারের প্রবাসী আয়, প্রবৃদ্ধি ৯.২ শতাংশ
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১২৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৯.২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর এক দিনেই রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৪০ লাখ ডলার।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯৮৮ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৭৬ কোটি ৭০ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবৃদ্ধি ১২.৭ শতাংশ। অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।








Leave a Reply