ডেসকোর ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা, ইপিএস ১.০১ টাকা, রেকর্ড ডেট ১৯ নভেম্বর
৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, এই লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন; উদ্যোক্তা-পরিচালকদের জন্য এটি প্রযোজ্য নয়।
কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। আগের হিসাব বছরে প্রতি শেয়ারে ৩.১৫ টাকা লোকসান ছিল।
সমাপ্ত হিসাব বছরে প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৭.৯০ টাকা। আগের বছর এটি ছিল ১৫.৯৩ টাকা। ৩০ জুন ২০২৬ তারিখে প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩৯.২৩ টাকা।
লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ১৯ নভেম্বর।








Leave a Reply