পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে ইপিএস ১ টাকা ১৯ পয়সা, ৯ মাসে ৪ টাকা ১৯ পয়সা
তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৯০ পয়সা।
সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এরপর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
হিসাববছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৩ টাকা। এ ছাড়া ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ২৮ পয়সা।








Leave a Reply