জেএমআই হসপিটালের ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা, ইপিএস কমে ৭১ পয়সা
৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১ টাকা ৮৬ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩৫ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৩৩ পয়সা। এ ছাড়া ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ৫১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।











Leave a Reply