নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানির শেয়ার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ব্লক মার্কেটে মোট ৪৩টি ট্রেডের মাধ্যমে ২৪ লাখ ৪০ হাজার ৩৮৩টি শেয়ার হাতবদল হয়।
এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ কোটি ২৬ লাখ ৯৬ হাজার টাকা।
লেনদেনে শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। প্রতিষ্ঠানটির শেয়ারের ব্লক লেনদেন হয়েছে ১২ কোটি ৬ লাখ টাকার।
দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২ লাখ ৮৯ হাজার টাকার।
তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, যার ব্লক লেনদেন হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকার।
Facebook Comments Box








Leave a Reply