বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ
বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে লক্ষ্য করে সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ওয়েবসাইটটি অফলাইনে চলে যায়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এটি খোলা যায়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, জরুরি নিরাপত্তাজনিত কারণে ওয়েবসাইটটি অফলাইনে নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক হ্যাকারদের লক্ষ্যবস্তু হচ্ছে। তাই সাইবার হামলা থেকে সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি নামিয়ে ফেলা হয়েছে।
প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পর ওয়েবসাইটটি আবার চালু করা হবে বলেও জানান তিনি।










Leave a Reply