শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ২১ পয়সা। অন্যদিকে শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) নেমে এসেছে মাইনাস ১ টাকা ১৫ পয়সায়, যা আগের অর্থবছরে ছিল ৭ টাকা ৪৩ পয়সা।
৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।











Leave a Reply