নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৫ টাকা ৫৬ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২১ টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৬ টাকা ১৯ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৯ টাকা ১৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড ডেট পরে জানানো হবে।
Facebook Comments Box











Leave a Reply