নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ পতনের ধাক্কা সামলে ফের চাঙা হয়ে উঠছে দেশের শেয়ারবাজার। টানা চার কর্মদিবস ধরে সূচকের ইতিবাচক ধারায় বাজারে নতুন আশার সঞ্চার হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

গত ১৩ নভেম্বর ডিএসইর প্রধান সূচক ছিল ৪,৭০২ পয়েন্ট। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৪,৯০১ পয়েন্টে। চার দিনে সূচক বেড়েছে ১৯৯ পয়েন্ট। একই সময়ে ডিএসইর বাজারমূলধন বেড়েছে ১১ হাজার ৪২৩ কোটি টাকা

বিনিয়োগকারীরা জানান, টানা দরপতনের সময় তাঁরা বিপুল লোকসানে পড়েছিলেন। সাম্প্রতিক উত্থান তাদের মধ্যে নতুন স্বস্তি এনেছে। বাজার আরও কিছুদিন ভালো থাকলে লোকসান কাটিয়ে মুনাফায় ফেরার আশা করছেন তাঁরা। যার ফলে সূচক বাড়লেও লেনদেন তুলনামূলক কম রয়েছে।

বুধবারের বাজার পর্যালোচনা (ডিএসই)

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪.৪৯ পয়েন্ট। সূচক এখন দাঁড়িয়েছে ৪,৯০১.৩৭ পয়েন্টে

  • ডিএসইএস বেড়েছে : ১১.৭৪ পয়েন্ট → এখন ১,০২৯.৪০ পয়েন্ট
  • ডিএসই-৩০ বেড়েছে : ৩.৬৬ পয়েন্ট → এখন ১,৮৯৩.৪৩ পয়েন্ট

আজ লেনদেনে অংশ নেয় ৩৭৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে:

  • দর বেড়েছে: ৩১০টির
  • দর কমেছে: ৩৬টির
  • অপরিবর্তিত: ৩০টির

ডিএসইতে আজ লেনদেন হয়েছে মোট ৪২০ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৫৪ কোটি ৯৮ লাখ টাকা কম

সিএসইতে উত্থান অব্যাহত—লেনদেন কম

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৯ কোটি ৪২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ১৩ লাখ টাকা

সিএসইতে লেনদেন হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে:

  • দর বেড়েছে: ১২৮টি
  • দর কমেছে: ২৩টি
  • অপরিবর্তিত: ৯টি

সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৩০.৬২ পয়েন্ট দাঁড়িয়েছে ১৩,৬৫৭.১০ পয়েন্টে। আগের দিনও সূচক বেড়েছিল ১৬৬.১৭ পয়েন্ট


পতনের সাগর পেরিয়ে উত্থানের ঢেউ শেয়ারবাজারে | আমাদের পুঁজিবাজার















S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *