ওয়ালটন হাই-টেক পর্ষদ সভা
ওয়ালটন হাই-টেকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার লক্ষ্যে পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির বোর্ড সভা আগামী ১২ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
সূত্র আরও জানায়, কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুযায়ী সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। সভা শেষে কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।


Leave a Reply