আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে বিডি থাই অ্যালুমিনিয়াম ও ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এদিন বেলা ১১টা ২২ মিনিট পর্যন্ত বিডি থাইয়েরে স্ক্রিনে ২৫ লাখ ২৩ হাজার ৯৪৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
অন্যদিকে একই সময়ে ফু-ওয়াং সিরামিকসের স্ক্রিনে ১ লাখ ১৭ হাজার ১৩৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দর ছিল ১৭ টাকা ৮০ পয়সা।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *