নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সংকটে থাকা চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক দল নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক।

চার প্রতিষ্ঠানের প্রতিটিতে একজন করে অস্থায়ী প্রশাসক এবং দুজন করে সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সে হিসাবে চারটি প্রতিষ্ঠানে মোট ১২ জন কর্মকর্তা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁদের সবাই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের এক অফিস আদেশে রোববার প্রশাসক দল নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় থাকা চারটি ফাইন্যান্স কোম্পানির প্রশাসন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের জন্য এসব কর্মকর্তাকে অস্থায়ী প্রশাসক ও সহযোগী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসক নিয়োগ পাওয়া চার প্রতিষ্ঠান হলো—আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস।

এর আগে বাংলাদেশ ব্যাংক পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে পঞ্চম প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস। আদালতের আদেশ না পাওয়ায় প্রতিষ্ঠানটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

যে প্রতিষ্ঠানে যাঁরা দায়িত্ব পেলেন

আভিভা ফাইন্যান্স:
আভিভা ফাইন্যান্সে অস্থায়ী প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আলাউদ্দীন হোসেন। তিনি বর্তমানে ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১১-এ কর্মরত। তাঁর সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই প্রতিষ্ঠানের অতিরিক্ত পরিচালক এ কে এম গোলাম বহুলুল ও মো. মাহবুবুর রহমান।

এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট:
এ প্রতিষ্ঠানটির প্রশাসক করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবু সামা মো. আতাউর রহমানকে। তিনি ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-২-এ কর্মরত। তাঁর সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পরিচালক রোকসানা আক্তার ও মোহাম্মদ জয়নুল আবেদীন বসির।

ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট:
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. সাদেকুর রহমান। তিনি ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১০-এ কর্মরত। তাঁর সহযোগী প্রশাসক হিসেবে রয়েছেন অতিরিক্ত পরিচালক সাদরিল আহমেদ ও মো. আল-আমিন।

প্রশাসক নিয়োগের মাধ্যমে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় থাকা এসব আর্থিক প্রতিষ্ঠানের প্রশাসন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধান কার্যকর হবে।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *