দেশের জীবন বীমা খাতের প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয়। সভাটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল আকতার। এ সময় পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক, শেয়ারহোল্ডার, কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এমদাদ উল্লাহ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাটি পরিচালনা করেন কোম্পানির কোম্পানি সচিব জিএম রাশেদ, এসিএস।
এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদনে ২০২৫ সমাপ্ত বছরের জন্য ৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।
এ ছাড়া সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২৬ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ, পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচনসহ সভার এজেন্ডাভুক্ত অন্যান্য বিষয়ও অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত এজেন্ডা অনুযায়ী সব বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের মাধ্যমে সভায় সম্পন্ন করা হয়েছে।







Leave a Reply