Amader Pujibazar অর্থনীতি ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নেমেছে। একইসঙ্গে বৈশ্বিক শেয়ারবাজারগুলোতে বইছে স্বস্তির হাওয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

তেলের দামে বড় ধস

যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৫ ডলারের বেশি কমে যায়। বর্তমানে এটি ৯৩ দশমিক ৮২ ডলারে লেনদেন হচ্ছে। এশীয় বাজারে এক পর্যায়ে দাম সর্বনিম্ন ৯১ দশমিক ৭ ডলারে নেমে আসে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার

এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে ব্যাপক উত্থান

যুদ্ধবিরতির ঘোষণায় বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় বিশ্বের বড় শেয়ারবাজারগুলোতে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ৫ দশমিক ৪৫ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কসপি বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার বাজার বেড়েছে ২ দশমিক ৫৫ শতাংশ। হংকংয়ের হাং সেং ৩ শতাংশ এবং চীনের শেনচেন কম্পোজিট সূচক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইউরোপেও একই চিত্র দেখা গেছে। বুধবার সকালে ব্রিটেনের এফটিএসই ১০০ বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ। জার্মানির ড্যাক্স ৫ দশমিক ২ শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মন্তব্য: স্বস্তি এলেও অনিশ্চয়তা কাটেনি

হারগ্রেভস ল্যান্সডাউনের সিনিয়র ইক্যুইটি বিশ্লেষক ম্যাট ব্রিটজম্যান বলেন, এই যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্পকে একটি সম্মানজনক প্রস্থানের পথ দিয়েছে এবং তাৎক্ষণিক উত্তেজনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।

তবে ড্যানিশ শিপিং জায়ান্ট মায়েরস্ক এখনই পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। রয়টার্সকে দেওয়া বিবৃতিতে তারা জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের সিদ্ধান্ত নেওয়ার আগে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং আপাতত সতর্ক অবস্থান বজায় রাখা হবে।

স্যাক্সো ব্যাংকের মুখ্য বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা এবং ডয়চে ব্যাংকের জিম রিড মনে করেন, বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পেলেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ইসলামাবাদ আলোচনা কতটা ফলপ্রসূ হয় এবং হরমুজ প্রণালি দীর্ঘমেয়াদে খোলা থাকে কিনা, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *