নিজস্ব প্রতিবেদক: কার্ড লেনদেন খাতে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনটি বিভাগে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ব্যাংকটি ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ক্রস বর্ডার)’, ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ক্রস বর্ডার)’ এবং ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক)’ শীর্ষক পুরস্কার অর্জন করে।

২০২৪-২৫ অর্থবছরে কার্ডভিত্তিক লেনদেন ও পরিষেবায় উৎকর্ষতার ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়। শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) ঢাকার রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড পুরস্কারগুলো প্রদান করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর উপস্থিত ছিলেন। প্রধান অতিথির পক্ষ থেকে ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরীর নিকট থেকে পুরস্কারগুলো গ্রহণ করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসেন।

এ সময় মাস্টারকার্ডের সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামানসহ বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, ফিনটেক ও করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *