নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক তার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে আসার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের পরিকল্পনা নিয়েছে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় আইসিবি বিআরবি ক্যাবলকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য অ্যাডভাইজরি ও ইস্যু ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে।

এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য আইসিবির সহযোগী প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে (আইসিএমএল) দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) কুষ্টিয়ায় বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয় ও উৎপাদন কারখানায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিক রওশন আলমসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

তবে পুঁজিবাজার থেকে বিআরবি ক্যাবল কত টাকা সংগ্রহ করবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোম্পানিটির আর্থিক হিসাব ও অ্যাকাউন্টস পর্যালোচনার পর উত্তোলনের পরিমাণ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, দেশের অন্যতম বড় বৈদ্যুতিক তার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে বিআরবি ক্যাবলের পুঁজিবাজারে আগমন বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারে।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *