আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (২৩ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ৪২টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৭.৩২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পূবালী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৫.৮৮ শতাংশ।
আর ৯০ পয়সা বা ৫.০৮ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এপেক্স স্পিনিংয়ের ৪.২১ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৩.৮৪ শতাংশ, রহিমা ফুডের ৩.০৬ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৯৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ২.৯৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ২.৮৩ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.২৩ শতাংশ দর বেড়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *