নিজস্ব প্রতিবেদক : আজ ১৫ মে দেশের শেয়ারবাজারে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। আজ এই দরপতন ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করেছে ১০ কোম্পানি।
কোম্পানিগুলো হলো- পাওয়ারগ্রিড, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, ইউনিলিভার কনজুমার, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক এবং কহিনুর কেমিক্যাল। আজ ডিএসইর সূচকে এই ১০ কোম্পানি যোগ করেছে ১৮.১৫ পয়েন্ট। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সূচক টেনে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রয়েছে পাওয়ারগ্রিডের। আজ ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটি ৭.৪৫ পয়েন্ট যোগ করেছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটি সূচকে ৩.০১ পয়েন্ট যোগ করেছে। ১.৬৪ পয়েন্ট যোগ করে তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিলিভার কনজুমার ১.৩৬ পয়েন্ট, ওরিয়ন ইনফিউশন ১.১৮ পয়েন্ট, নাভানা ফার্মা ০.৯৩ পয়েন্ট, প্রাইম ব্যাংক ০.৮৩ পয়েন্ট, রিলায়েন্স ইন্স্যুরেন্স ০.৭২ পয়েন্ট, মুন্নু সিরামিকস ০.৫৩ পয়েন্ট এবং কহিনুর কেমিক্যাল ০.৫০ পয়েন্ট যোগ করতে সক্ষম হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *