নিজস্ব প্রতিবেদক : আজ ১৫ মে দেশের শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। আজ ডিএসইর সূচক কমেছে ৫৮.২২ পয়ন্ট। তবে এই পতনের অগ্রণী ভূমিকায় ছিল ১০ কোম্পানি।
কোম্পানিগুলো হলো- বিএটিবিসি, স্কয়ার ফার্মা, রেনেট, বিকন ফার্মা, লাফার্জাহোলসিম, পূবালী ব্যাংক, গ্রামীণ ফোন, বেস্ট হোল্ডিংস, বেক্সিমকো ফার্মা এবং ওরিয়ন ফার্মা। এই ১০ কোম্পানি আজ ডিএসইর সূচক থেকে ৩০.৪৯ পয়েন্ট মাইনাস করেছে। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দরপতনের ক্ষেত্রে সূচক থেকে সবচেয়ে বেশি দায় ছিল বিএটিবিসির। আজ ডিএসইর সূচক থেকে কোম্পানিটি ৫.৯০ পয়েন্ট মাইনাস করেছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। আজ কোম্পানিটি সূচক থেকে ৫.৪৮ পয়েন্ট মাইনাস করেছে। ৪.১৬ পয়েন্ট মাইনাস করে তৃতীয় অবস্থানে রয়েছে রেনেটা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মা ৩.০৮ পয়েন্ট, লাফার্জহোলসিম ২.৯০ পয়েন্ট, পূবালী ব্যাংক ২.১৪ পয়েন্ট, গ্রামীণ ফোন ১.৯৯ পয়েন্ট, বেস্ট হোল্ডিংস ১.৭৫ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ১.৬২ পয়েন্ট এবং ওরিয়ন ফার্মা ১.৩৮ পয়েন্ট মাইনাস করেছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *