নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৭ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি পাঁচটির মধ্যে রয়েছে- বাংলাদেশ স্টিল, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, সোনালী পেপার, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ স্টিলের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৪৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৩ কোটি ৭৩ লাখ ৭৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।
আর ৩ কোটি ৫১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার।
অন্য দুইটি কোম্পানির মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *