নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে সাধারণ বিনিয়োগকারীদের থেকে আগামী ৯ জুন থেকে চাঁদা সংগ্রহ শুরু করবে টেকনো ড্রাগস। যা চলবে ১৩ জুন পর্যন্ত। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে নিলামে টেকনো ড্রাগসের কাট-অফ প্রাইস ৩৪ টাকা নির্ধারিত হয়। তবে আইপিও আবেদনে ৩০ শতাংশ কমে অর্থাৎ ২৪ টাকা করে পাবে সাধারণ বিনিয়োগকারীরা।
গত ২১ এপ্রিল বিকাল ৪টায় টেকনো ড্রাগনের বিডিং শুরু হয়। যা চলে ২৪ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। বিডিংয়ে ১৪৩ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সর্বোচ্চ ৩৪ টাকা করে দর প্রস্তাব করে। আর সর্বনিম্ন ১৫ টাকা করে ১জন দর প্রস্তাব করে।
উল্লেখ্য, গত ৭ মার্চ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পায় টেকনো ড্রাগস লিমিটেড। আইপিওর মাধ্যমে টেকনো ড্রাগস কাট অফ প্রাইসের ৩০ শতাংশ ডিসকাউন্ট সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ১০০ কোটি টাকা উত্তোলন করবে।
কোম্পানিটির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের জন্য ১০০ কোটি টাকার মধ্যে বরাদ্দ ২১ কোটি ২৫ লাখ টাকা। এই টাকার শেয়ার পেতে নিলামে যোগ্য বিনিয়োগকারীদের প্রতিজন জন সর্বোচ্চ ৪২ লাখ ৫০ হাজার টাকার এবং সর্বনিম্ন ২০ লাখ টাকার দর প্রস্তাব করতে পারবে।
টেকনো ড্রাগসের ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৭৪ পয়সা, পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২ টাকা ৫৭ পয়সা। ওইসময় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ০৮ পয়সা। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে ইপিএস ৩ টাকা ২৫ পয়সা।
আইপিও থেকে অর্থ উত্তোলন করে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।
উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *