সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৭ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৪৬টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা বা ৪.৮৪ শতাংশ।
আর ৮০ পয়সা বা ৪.৩৭ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন লিমিটেড।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, এটলাস বাংলাদেশ, আনলিমা ইয়ার্ন ডাইং, স্ট্যান্ডার্ড ব্যাংক, সিকদার ইন্সুরেন্স, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *