আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে- এমারেল্ড ওয়েল, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৪.৮৭ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে এমারেল্ড অয়েলের ৪ কোটি ৭৭ লাখ ১৯ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার, কেডিএস এক্সেসরিজের ১ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার এবং ইনফরমেশন সার্ভিসেসের ১ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ১ কোটি ৮২ লাখ ৯২ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৮২ লাখ ৯১ হাজার, একমি পেস্টিসাইডসের ১ কোটি ৭৫ লাখ ২৬ হাজার, দেশবন্ধু পলিমারের ৪৮ লাখ ৪৩ হাজার, একমি ল্যাবরটরিজের ৪৪ লাখ ৬০ হাজার এবং ব্রাক ব্যাংকের ৪১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *