নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট ডিভিডেন্ডের কমপক্ষে অর্ধেক ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার বিধান রয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে।

এমন বিধানের পরেও সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ক্যাশ ডিভিডেন্ডের চেয়ে বেশি বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সমপরিমাণ।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস ডিভিডেন্ডের সমপরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে। যদি বোনাসের পরিমাণ ক্যাশের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এই বিধান সত্ত্বেও সোনালি আঁশের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ক্যাশ ডিভিডেন্ডের বেশি বোনাস বা ১০ শতাংশ ক্যাশ ও ১০০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ৫৪ লাখ ২৪ হাজার টাকার ক্যাশ ও ৫ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার বোনাস শেয়ার দেওয়া হবে।

বিধান অনুযায়ি, ক্যাশ ডিভিডেন্ডের বেশি বোনাস শেয়ার ঘোষণা করায় সোনালি আঁশকে ৫ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার উপরে ১০ শতাংশ হারে ৫৪ লাখ ২৪ হাজার টাকার অতিরিক্ত ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সমান।

উল্লেখ্য, বর্তমানে সোনালি আঁশের ৫ কোটি ৪২ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। যা বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে বেড়ে হবে ১০ কোটি ৮৪ লাখ টাকা।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *