আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক :- মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ — অনেক জল্পনা -কল্পনার পর খাতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা এগ্রো অর্গানিকার কিউআইও (কোয়ালিফায়েড ইনভেস্টর অফার) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।BSEC এর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায, কোম্পানিটির কিউআইও আবেদন জমা দেয়া যাবে আগামী ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

এর আগে, নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৭০তম কমিশন সভায় বুধবার (৩১ মে) কোম্পানীটির(কিউআইও) অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি অধিগ্রহণ, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

 জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ছিল ১ টাকা ১২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৬৮ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *