নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৬৯ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৬ টাকা ৮৮ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
Facebook Comments Box











Leave a Reply