নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৪ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ৩৪৩টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা বা ৯.৩২ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৩ শতাংশ।
আর ১ টাকা ৩০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্টাইলক্র‌্যাফ্টের ২.৯৯ শতাংশ, এইচআর টেক্সটাইলের ২.৯৮ শতাংশ, আমান ফিডের ২.৯৮ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ২.৯৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯৮ শতাংশ, সোনালী পেপারের ২.৯৮ শতাংশ এবং নর্দান ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের ২.৯৮ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *