আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন শেখ কবির হোসেন।
গতকাল বুধবার (১৪ আগস্ট) তিনি শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে স্বাস্থ্যগত এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র দাখিল করেছেন।
শেখ কবির হোসেন ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ফারইস্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক মনোনিত হয়ে কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব নেন।
২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বিএসইসি। বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক শেয়ারবাজারের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয় বলে বিএসইসি জানায়।
পদত্যাগপত্রে শেখ কবির হোসেন উল্লেখ করেছেন, ইতোপূর্বে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেজ কমিশন কর্তৃক ফারইস্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক মনোনয়ন এবং কোম্পানিটির পরিচালনা পর্ষদ তাকে কোম্পানির চেয়ারম্যান পদে দায়িত্ব প্রদান করে। অদ্যবধি তিনি সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।
তবে বর্তমানে তার স্বাস্থ্যগত এবং ব্যক্তিগত কারণে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
বিধায় তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদ হতে ১৪ আগস্ট ২০২৪ তারিখ থেকে পদত্যাগ করেছেন।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *