নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান পুনর্নিয়োগের খবরে শেয়ারবাজারে চাঙ্গাভাব শুরু হলেই ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স আরোপের গুঞ্জন শোনা যায়। ফলে দীর্ঘদিন ধরে মন্দার বৃত্তে থাকা বাজার ইতিবাচক প্রবণতায় ফিরতে শুরু করলেই আবার নেতিবাচক দিকে ধাবিত হয়।
তবে, বিএসইসি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স আরোপ না হওয়ার স্পষ্ট বার্তা দেওয়ার পর আজ বাজার আবারও ইতিবাচক প্রবণতায় ফিরে এসেছে এবং এই ইতিবাচক প্রবণতা শেষ পর্যন্ত বজায় থাকে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ক্যাপিপটাল গেইনের ওপর ট্যাক্স না হওয়ার বিষয়ে এখনো সব শ্রেণির বিনিয়োগকারীরা আশ্বস্ত নন। যে কারণে বাজারে কাংখিত চাঙ্গাভাব ফিরতে দেরি হচ্ছে। তবেিআজকের বাজারের ট্রেন্ড দেখে সহজেই অনুমেয় যে, বাজার নিয়ে ছোট ও বড় বিনিয়োগকারীদের যে শঙ্কা ছিল, তা কাটতে শুরু করেছে। ব্যক্তিশ্রেণির সব বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজার ফিরছে। যে কারণে আজ সূচক ও লেনদেনে ছিল ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা। তাঁরা বলছেন, অলৌকিক আর কোনো গুজব না ছড়ালে সামনের সপ্তাহের বাজারে ভালো একটা অবস্থা দেখা যেতে পারে।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০২ মে) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৭ পয়েন্টে।
আজ ডিএসইতে ৭১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮৩৫ কোটি ৭২লাখ টাকার। যা ছিল গত ৩৫ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ।
আজ ডিএসইতে ৩৯৫টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা ছিল গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।
আজ সিএসইতে ২২২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৭২টির, কমেছিল ১২৪টির এবং অপরিবর্তিত ছিল ৩০টি প্রতিষ্ঠানের।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *