নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা ও উক্ত ডিভিডেন্ড বিধিমোতাবেক বিতরণ যেসকল কোম্পানি করবে না, সেসব কোম্পানি ও তাদের পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৮ ডিসেম্বর) ডিভিডেন্ড বিতরণ সংক্রান্ত নন-কমপ্লায়েন্স এর কারণে কনফিডেন্স সিমিন্টে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করায় কোম্পানিটির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এ কথা জানায় বিএসইসি।

সোমবার (৯ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানায়, দেশের শেয়ারবাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে ডিভিডেন্ড বিতরণ জনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাথে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি।

নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড ঘোষণা এবং উক্ত ডিভিডেন্ড বিধিমোতাবেক বিতরণ করার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সতর্ক করছে বিএসইসি। দেশের শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির এ ধরণের কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত থাকবে।

সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ায় কনফিডেন্স সিমেন্টকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরিয়ে এনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিভিডেন্ড বিতরণ সংক্রান্ত নন-কমপ্লায়েন্স এর কারণে কনফিডেন্স সিমিন্টে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করায় কোম্পানিটির উর্ধ্বতন কর্মকর্তাদের তলব করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৮ ডিসেম্বর বিএসইসিতে উপস্থিত হয়ে ডিভিডেন্ড বিতরণের তথ্য এবং নন-কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয় কোম্পানিটি। এরপর ডিএসই কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *