আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ও অপপ্রচার চলছে।
প্রতিষ্ঠানটির দাবি, কিছু স্বার্থান্বেষী মহল নগদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এটি বাংলাদেশের অর্থনৈতিকখাতকে বিশৃঙ্খল ও অস্থিতিশীল করার একটা অপচেষ্টা বলে মনে করছে নগদ। চলমান এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।
নগদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলে, ২০১৯ সালে তাদের যাত্রা শুরুর আগে মোবাইল ব্যাংকিং ছিল শহরের কিছু মানুষের হাতে বন্দি এবং ব্যয়বহুল একটি পদ্ধতি। একটি অ্যাকাউন্ট খোলাও সেখানে বিরাট সময়সাধ্য ব্যাপার ছিল। নগদ ডিজিটাল ই-কেওয়াইসি চালু করে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি সহজ করে। যে পদ্ধতি এখন দেশের প্রায় সব আর্থিক প্রতিষ্ঠান অনুসরণ করছে। এরপর টেলিকম অপারেটর প্রতিষ্ঠাগুলোর সঙ্গে চুক্তি করে *১৬৭# ডায়াল করে বাটন ফোন থেকে নিমেষেই অ্যাকাউন্ট খোলার পদ্ধতি সামনে আনে। ফলে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের বিশাল জনগোষ্ঠী প্রথমবারের মতো প্রথামগত আর্থিক লেনদেনের আওতায় আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ ক্যাশআউট খরচ কমানো, ইউটিলিটি বিল প্রদানের খরচ তুলে দেওয়ার মতো পদক্ষেপ নিয়ে বাজারকে প্রতিযোগিতামূলক করে তোলে। ফলে একাধারে বাজার দখলকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা কমে যায়; অন্যদিকে দেশের মানুষের জন্য সত্যিকারের ব্যবহারযোগ্য হয়ে ওঠে এমএফএস। আর এ কারণেই দেশের আর্থিক অন্তর্ভূক্তিতে বিপ্লব আসে।
এতে আরও বলা হয়, এমএফএস-এ আর্থিক বিপ্লব আনার পর দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নিয়ে কাজ শুরু করেছে নগদ। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পেয়েছে নগদ ডিজিটাল ব্যাংক। নগদের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বের নামকরা কিছু তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠান কাজ করছে। এখন কেবলই নগদের নতুন এক আর্থিক বিপ্লব শুরু করার অপেক্ষা। ঠিক সে সময়ে নগদের ধারাবাহিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল নগদের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটিয়ে যাচ্ছে। বাজারে মনোপলি ভেঙে দিয়ে মানুষের আর্থিক সাশ্রয় করায় নগদের বিরুদ্ধে অনেকেই ঈর্ষাপরায়ণ মনোভাব প্রকাশ করেছে এবং বর্তমানে নামে-বেনামে ফেসবুক পেজ খুলে সেগুলো থেকে ভুয়া-অসত্য ও উদ্দেশ্যমূলক অপতথ্য ছড়ানো হচ্ছে। এমনকি অনেক পেজ থেকে নগদের বিরুদ্ধে করা অপপ্রচার ‘বুস্ট’ করা হচ্ছে, যা কোনও ব্যক্তি মানুষ বা নগদ গ্রাহকের কাজ নয় বলে বাজার অভিজ্ঞজনেরা অবগত রয়েছেন।
প্রতিষ্ঠানটি আরও দাবি করে, মাত্রাতিরিক্ত মুনাফা অর্জনের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে একটি পক্ষ নগদের বিপক্ষে অপপ্রচার শুরু করেছে। নগদের বিপক্ষে লিফলেট বিতরণ, নগদের প্রচার-প্রচারণার জিনিসপত্র নষ্ট করে ফেলা, উদ্যোক্তাদের আক্রমণ করার মতো ঘটনাও ঘটেছে যা নিয়ে নগদ আইনের আশ্রয়ও নিয়েছে একাধিকবার। এসব কাজে প্রতিপক্ষ প্রতিষ্ঠানগুলোর থেকে অনৈতিক সুবিধাভোগী কিছু কর্মকর্তাও জড়িয়েছেন কখনও কখনও। সেই চক্রটি আবার সক্রিয় হয়ে নগদ সম্পর্কে নানা ধরনের অন্যায়, মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াচ্ছে। যারা এসব অনৈতিক ও মিথ্যা তথ্য নিয়ে অপ্রচার করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *