নিজস্ব প্রতিবেদক : যত দ্রুত সম্ভব বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রোববার (১১ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, গভর্নর নিয়োগে আমরা ওপেনলি বলবো না। ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেবো।
আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক দখল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বলছি কেউ আইনের বাইরে থাকবে না। যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো, যেই হোক।
অর্থ উপদেষ্টা বলেন, আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম। ধরপাকড় তো কম করিনি আমরা। যে করেছে তাকে ধরবো। তারপরও কে করেছে না করেছে, নো বডি ইজ অ্যালাউড।
এর আগে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলম গ্রুপের সঙ্গে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচ ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।
এদিন (রোববার) সকাল ১০টার দিকে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে বৈষম্যবিরোধী ব্যাংকার সামাজের ব্যানারে আন্দোলন শুরু করেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা।
এই সময় ইসলামী ব্যাংক দখল নিয়ে এস আলম গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে এবং গোলাগুলি ঘটনা ঘটে। এতে ব্যাংকের পাঁচ জন আহত হন।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *