Amader Pujibazar নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পরপরই শিশুটি মারা যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রুমালী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শিশুর পরিচয়

মৃত শিশুর নাম মাসুদা খাতুন। সে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুরের মো. নইমুর আলির মেয়ে। চিকিৎসক রুমালী খাতুন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে শিশু মাসুদাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির জন্য ওয়ার্ডে পাঠানো হলে সেখানে পৌঁছানোর আগেই সে মারা যায়।

পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১২ শিশু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ২৪ জনকে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৪৬ জন শিশু

এ নিয়ে জেলায় গত তিন মাসে হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ শিশুর

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *