দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দেশে শুরু হয়েছে সরকারি ছুটি। এ ছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে ঈদের ছুটি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে ফিরছে মানুষ।

মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার (১৮ মার্চ) বৈঠক করবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হিজরি শাওয়াল মাসের শুরু ও ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
তিনি জানান, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না।
সে হিসেবে বাংলাদেশে শুক্রবার (২০ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্য ও আরবের দেশগুলোর এক দিন পরে ঈদুল ফিতর উদযাপিত হয়। সে অনুযায়ী বাংলাদেশে ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি রয়েছে আগামী শনিবার (২১ মার্চ)।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *