আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির একক শেয়ারে ৫ শতাংশের বিনিয়োগ সীমা থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে আইসিবি এখন এসব কোম্পানির শেয়ারে ৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত বিএসইসির ৯৫২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা-পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের পরিচালক ও মুখপাত্র আবুল কালাম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিবির আবেদন এবং দেশের শেয়ারবাজারের স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে মৌলভিত্তিসম্পন্ন ও ভবিষ্যৎ সম্ভাবনাময় কোম্পানিগুলোর শেয়ারে আইসিবি আরও বেশি বিনিয়োগ করতে পারবে, যা বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রবাহ নিশ্চিত করতে সহায়ক হবে।

তবে এ বিনিয়োগে কিছু নিয়ম মানতে হবে আইসিবিকে। বিশেষ করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮’-এর প্রাসঙ্গিক বিধিগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া, কমিশনের পত্র নং-BSEC/SRMID/2011/1240/847; তারিখঃ ২৯ অক্টোবর ২০১৯ এবং শেয়ার ধারণ সংক্রান্ত নোটিফিকেশন নং-BSEC/CMRRCD/2009-193/217/Admin/90; তারিখঃ ২১ মে ২০১৯-এর আওতায় উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার কেনাবেচার ক্ষেত্রেও বিদ্যমান শর্তাবলি পালন করতে হবে।

বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত বাজারে আইসিবির ভূমিকা আরও কার্যকর করে তুলবে এবং ভালো কোম্পানিগুলোর শেয়ার দামে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদে বাজারে স্থিতিশীলতা আনতেও এটি সহায়ক হবে।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *