নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৫ সেপ্টেম্বর) প্রধান শেয়া রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৬৯টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টস’র দর বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ।

আর ২ টাকা ১০ পয়সা বা ৯.৮৫ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্ল হোটেলের ৯.৮৫ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯.৫৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৯.৪৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৮.৯৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৮.৭৪ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৫ শতাংশ এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ৭ শতাংশ দর বেড়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *