সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১১ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৬৩টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ব্যাংকটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের দর বেড়েছে ১৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ।

আর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৮.৭৪ শতাংশ, এডিএন টেলিকমের ৮.৫০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৮.১২ শতাংশ, রানার অটোমোবাইলসের ৭.৮১ শতাংশ, কহিনুর কেমিক্যালের ৭.৪৮ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৭ শতাংশ এবং প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৬.৮১ শতাংশ দর বেড়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *