আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৮ কোটি ৮৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, এক্সপ্রেস ইন্সুরেন্স, অগ্নি সিস্টেমস, এসবিএসি ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৭ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির ৭ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এক্সপ্রেস ইন্সুরেন্সের ৫ কোটি ৮১ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৪ কোটি ৫৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে অগ্নি সিস্টেমস।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসবিএসি ব্যাংকের ৪ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের লিমিটেডের ২ লাখ ২০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *