আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৭৫টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৩০ পয়সা বা ৫ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী লাইফের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ২.৯৯ শতাংশ।
আর ২ টাকা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ২.৯৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ২.৯৯ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ২.৯৮ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ২.৯৮ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২.৯৯ শতাংশ দর কমেছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *