আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক :সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৪ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১১৬টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামীক ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৮ শতাংশ।
আর ৮০ পয়সা বা ৯.৪১ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মাইডাস ফাইন্যান্সিংয়ের ৯.৪০ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৯.৩৮ শতাংশ, ব্রাক ব্যাংকের ৯.২৩ শতাংশ, বে লিজিংয়ের ৯.২৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৮.৭৪ শতাংশ এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ৮.৬৯ শতাংশ দর বেড়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *