আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২১ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ ৪৩ কোটি ৬৭ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ২৫ লাখ ৪৫ হাজার টাকার।
২১ কোটি ১৯ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেস্ট হোল্ডিংস, বিচ হ্যাচারি, ইজেনারেশন লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং সি পার্ল হোটেল।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *