আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৬ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ২১৫টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১১ টাকা ৮০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৮ টাকা ৬০ পয়সা বা ২.৯৮ শতাংশ।
আর ৫ টাকা বা ২.৯৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ২.৯৮ শতাংশ, জিকিউ বলপেনের ২.৯৮ শতাংশ, সোনালী আঁশের ২.৯৭ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ২.৯৭ শতাংশ, ফেডারেল ইন্সুরেন্সের ২.৯৬ শতাংশ এবং দেশবন্ধু পলিমার লিমিটেডের ২.৯৬ শতাংশ দর কমেছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *