নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৩০১টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৮ টাকা ৯০ পয়সা বা ২.৯৯ শতাংশ।
আর ১৯ টাকা ১০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামি ইন্ডাস্ট্রিজের ২.৯৯ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২.৯৯ শতাংশ, আইটি কনসালটান্টসের ২.৯৯ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের ২.৯৮ শতাংশ, ফু-ওয়াং ফুডের ২.৯৮ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ২.৯৮ শতাংশ এবং ইনটেক লিমিটেডের ২.৯৭ শতাংশ দর কমেছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *