নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৬১টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ফান্ডটির ইউনিট দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিলায়ান্স ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৬.৩৮ শতাংশ।
আর ৫ টাকা ২০ পয়সা বা ৬.৩১ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিলিভার কনজ্যুমারের ৫.৯৫ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৫ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪.৭৬ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৪.৫৯ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৪.৩৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১’র ৪.১০ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৩.৮৮ শতাংশ দর বেড়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *