আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর বন্ধ থাকা ট্রেনটি ১১ জানুয়ারি পুনরায় চলাচল শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্টেশন মাস্টার শাহিদুজ্জামান।
তিনি বলেন, ট্রেনটি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১টায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে যাত্রা শুরু করবে ওইদিন রাত ১১টা ৪৫ মিনিটে।
এর আগে ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহত হন। এ ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ওই রাতে ঢালারচর ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *