আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৭ কোটি ৪৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- পাওয়ার গ্রীড, ডিবিএইচ ফাইন্যান্স এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৯.৬১ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে পাওয়ার গ্রীডের ১০ কোটি ৪ লাখ ৫০ হাজার, ডিবিএইচ ফাইন্যান্সের ৫ কোটি ৬৩ লাখ এবং বাংলাদেশ স্টিলের ২ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ই-জেনারেশনের ২ কোটি ৩ লাখ ৫০ হাজার, সী পার্ল রিসোর্টের ১ কোটি ৬৩ লাখ ৫৬, বেক্সিমকোর ১ কোটি ২৭ লাখ ৬২ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১ কোটি ১৪ লাখ ৮১ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৭ লাখ, যমুনা ব্যাংকের ৭৯ লাখ ৬০ হাজার এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৭৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *