আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৮৫ কোটি ১০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- সিটি জেনারেল ইন্সুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স এবং বিডি থাই এ্যালুমিনিয়াম। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ৪১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৯.২৩ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সিটি জেনারেল ইন্সুরেন্সের ৮৭ কোটি ৮২ লাখ ৯০ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ১৬ কোটি ১৩ লাখ ১৭ হাজার এবং বিডি থাই এ্যালুমিনিয়ামের ৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রীডের ৪ কোটি ১০ লাখ ১৩ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৮৪ লাখ ৬৮, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৫১ লাখ ৪৬ হাজার, সী পার্ল রিসোর্টের ১ কোটি ৯৩ লাখ ৩ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ৮২ লাখ ৫৯ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার এবং ব্রাক ব্যাংকের ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *