আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন বিডি থাইয়ের আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭২ শতাংশ।
আর ৩ টাকা বা ৯.৬৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফু-ওয়াং সিরামিক, ইনট্রাকো রিফুয়েলিং, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড-১, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, দেশবন্ধু পলিমার এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *