আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৭ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ইনফরমেশন সার্ভিসেসের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৪০ পয়সা বা ৮.০২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই এ্যালুমিনিয়ামের শেয়ারদর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৭.১৪ শতাংশ।

আর ১১ টাকা ৬০ পয়সা বা ৬.৩৫ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- যমুনা অয়েল, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, এসকে ট্রিমস, শমরিতা হসপিটাল, এমারেল্ড অয়েল এবং সী পার্ল রিসোর্ট।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *