আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদ গেল সপ্তাহে ডিভিডেন্ড) ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলো এই ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-কপারটেক ইন্ডাস্ট্রিজ, আছিয়া সী ফুড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ও মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেড।

কপারটেক ইন্ডাস্ট্রিজ

কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৩ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৫ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

আছিয়া সী ফুড

এসএমই মার্কেটে তালিকাভুক্ত আছিয়া সী ফুড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের অর্থবছর ইপিএস ছিল ১ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৭ পয়সা।

আগামী ২২ ফেব্রুয়ারি, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫১ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ১৮ পয়সা।

কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মামুন এগ্রো প্রোডাক্টস

এসএমই খাতের তালিকাভুক্ত মামুন এগ্রো প্রোডাক্টস সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও স্পন্সর পরিচালকদের জন্য ০২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের অর্থবছর ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *